নির্বাচনের আগে কালো টাকা প্রতিরোধে সিপিবির মিছিল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য, পেশীশক্তি এবং প্রশাসনে কারসাজি প্রতিরোধসহ ৫৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ৷
সকালে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। ।
সমাবেশে বক্তারা সাম্রদায়িকতার ধুম্রজাল থেকে বের হয়ে জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করারও দাবি জানান।
