২১৪ জন সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে সিনিয়র করা হয়েছে
রোববার পদোন্নতি পাওয়া ১৩২ জন উপসচিবকে (অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) সোমবার তাদের স্ব স্ব কর্মস্থলে পুনরায় পদায়ন করা হয়েছে।
এছাড়াও প্রশাসনের ২১৪ জন সহকারী সচিবকে সোমবার পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার পৃথক পৃথক আদেশ জারী করা হয়েছে।
এদিকে সোমবারও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা সংস্থাপন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
গণপদোন্নতি নিয়ে প্রশাসনের বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের সামনে ও ভেতরে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একযোগে ৩৫২ জন সিনিয়র সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করায় প্রশাসনে সৃষ্ট শূণ্যতা নিরসনে ২১৪ জন সহকারী সচিবকে পদোন্নতি দেয়া হয়েছে।
শিগগিরই সহকারী সচিবের শূণ্যতা নিরসনে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদেরও পদোন্নতি দেয়া হতে পারে বলে জানা গেছে।
পদায়ন পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা হচ্ছেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বণমালী ভৌমিক, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহুল ইসলাম, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক এএন আহম্মদ আলী, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশোক কুমার বিশ্বাস, বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম দেব, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল ইসলাম, মাগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্তোষ কুমার অধিকারী, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মুজিবুর রহমান, নারায়ণগঞ্জের এডিসি আকবর হোসাইন, বাগেরহাটের এডিসি মফিদুল ইসলাম, নড়াইলের এডিসি মশিউর রহমান, শরীয়তপুরের এডিসি স্বপন কুমার বড়াল, লক্ষ্মীপুরের এডিসি মোহাম্মদ আইয়ুব, নাটোরের এডিএম রওনক মাহমুদ, সিরাজগঞ্জের এডিএম ইলিয়াস ভূঁইয়া, সিলেটের এডিসি সেলিম আখতার, বগুড়ার এডিসি রেজাউল আহসান, নোয়াখালীর এডিসি মিজানুল আলম, মানিকগঞ্জের এডিসি জাকির হোসেন কামাল, ব্রাহ্মনবাড়িয়ার এডিসি আজিজুল আলম, খাগড়াছড়ির এডিসি শামসুদ্দোহা, ঢাকার এডিসি মো. ইউসুফ, টাঙ্গাইলের এডিসি ইউসুফ আলী, ঢাকার এডিসি গোলাম ইয়াহিয়া, ঢাকার এডিসি মাকসুদুর রহমান, মৌলভীবাজারের এডিসি আব্দুল জলিল, রাজবাড়ীর এডিসি প্রদীপ রঞ্জন চক্রবর্তী, হবিগঞ্জের এডিসি এবিএম জাকির হোসাইন, নওগাঁর এডিসি সৈয়দ নূর আলম, সিরাজগঞ্জের এডিসি শেখ রফিকুল ইসলাম, গাইবান্ধার এডিসি সিদ্দিকুর রহমান, রংপুরের এডিসি আমির হোসেন, কক্সবাজারের এডিসি ওমর ফারুক, লালমনিরহাটের এডিসি সওদাগর মুস্তাফিজুর রহমান, মাগুড়ার এডিসি আলীম উদ্দিন, কিশোরগঞ্জের এডিসি আকরাম হোসেন, টাঙ্গাইলের এডিসি আলমগীর মুহ. মনসুর উল আলম, ভোলার এডিসি হুমায়ুন কবীর লস্কর, ময়মনসিংহের এডিসি আফজাল হোসেন, নড়াইলের এডিএম গোলাম মোস্তফা খান, সাতক্ষীরার এডিসি মাহমুদ হাসান, গাজীপুরের এডিসি খুরশীদ আলম, মুন্সিগঞ্জের এডিসি মোহাম্মদ আলী নূর, চট্টগ্রামের এডিসি তাজুল ইসলাম প্রধান, শরীয়তপুরের এডিসি ফারুক হোসেন, ঢাকার এডিসি সৈয়দ লোকমান আহমদ, গাজীপুরের এডিসি আনোয়ার হোসেন, কুমিল্লার এডিসি আমিনুল ইসলাম, কিশোরগঞ্জের এডিসি আব্দুল জলিল, পঞ্চগড়ের এডিসি শফিউল আলম, ঝালকাঠির এডিসি জ্যোতির্ময় বর্মণ, খুলনার এডিসি শেখ ইউসুফ হারুন, শেরপুরের এডিসি মকবুল হোসেন, সিলেটের এডিসি এটিএম মামুন অর রশীদ, জয়পুরহাটের এডিসি গোলাম রব্বানী, মাদারিপুরের এডিসি শাহ আবু রায়হান আল বিরুণী, কক্সবাজারের এডিসি আরিফুর রহমান অপু, ফেনীর এডিসি প্রিয় জ্যোতি ক্ষীসা, নাটোরের এডিসি কেএম আব্দুস সালাম, নেত্রকোনার এডিসি মোজাহিদ হোসেন, নওগাঁর এডিসি জিয়াউল হাসান, চট্টগ্রামের এডিসি জাফর আলম, কুমিল্লার এডিসি জামাল হোসেন, নোয়াখালীর এডিসি ফজলুল হক, সাতক্ষীরার এডিসি আব্দুল আজিজ, নরসিংদীর এডিসি জয়নুল বারী, চট্টগ্রামের এডিসি আনিস মাহমুদ, নারায়ণগঞ্জের এডিসি কাজী সাখাওয়াত হোসেন, ভোলার এডিসি আব্দুল মজিদ।
পদায়ণ পাওয়া অন্য কর্মকর্তারা হলেন- ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম কামরুজ্জামান, সাভার বিটিএটিসির উপ পরিচালক আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাফাত আহমেদ চৌধুরী, চট্টগ্রাম আরপিএটিসির উপ পরিচালক মিজানুর রহমান, এনআইএলজির উপ পরিচালক ফরিদউদ্দিন আহমেদ চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমীর উপ পরিচালক নাভাস চন্দ্র মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রেস অফিসার আব্দুল মালেক, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বিপিএটিসির উপ পরিচালক শশী কুমার সিংহ, পিইডিপি-২-এর উপ পরিচালক নারায়ণ চন্দ্র দাস, চট্টগ্রাম রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার মহিবুল হক, প্রাথমিক শিক্ষা বোর্ডের উপ পরিচালক শেখ কাবেদুল ইসলাম, ঢাকা সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মসিউর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক সুভাষ চন্দ্র সরকার, বিপিএটিসির উপ পরিচালক মরণ কুমার চক্রবর্তী, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শাহ নেওয়াজ চৌধুরী, বিপিএটিসির উপ-পরিচালক হাইউল কাইয়ুম, বিপিএটিসির উপ পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত, বিটিএটিসির উপ পরিচালক পরিতোশ চন্দ্র দাস, এনজিও বিষয়ক ব্যুরোর উপ পরিচালক শাহ মোহাম্মদ নাসিম, শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক আবুল কাশেম, পিইডিপি-২-এর উপ পরিচালক মুন্সী শাহাবুদ্দীন আহমেদ, দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট-এর রেজিস্ট্রার স্বপন চন্দ্র পাল, বিপিএটিসির উপ পরিচালক গোপা চৌধুরী, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক মহাদেব বিশ্বাস, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ পরিচালক আজহারুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ পরিচালক মহিবুল হক, যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের উপ পরিচালক ফারুক আহমেদ, খুলনা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হক, চট্টগ্রাম রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার শংকর রঞ্জন সাহা, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ পরিচালক সুলতান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর উপ পরিচালক বিএম এনামুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মনিরুজ্জামান, জরিপ অধিদপ্তরের উপ পরিচালক আবু ইউসুফ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা শাহাদত, নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্পেশাল মেরিন সেফটি অফিসার শফিকুর রহমান, আদর্শ গ্রাম প্রকল্প-২-এর উপ পরিচালক মিনু শিল, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক মনিরুজ্জামান, সিলেট ক্যান্টনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আব্দুল নূর, কোয়ালিটি সাপোর্ট ডাইভারসিফিকেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আব্দুর রউফ, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ পরিচালক শাহাদৎ হোসেন মাহমুদ, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু, খুলনা আরপিএটিসির উপ পরিচালক কেএম আলী আজম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সিস্টেম এনালিস্ট বদরুল আরেফীন, রাজউকের উপ পরিচালক মুহাম্মদ শওকত আলী, বিআরটিসির উপ পরিচালক আলী ইউসুফ মো. সুলতান নূর, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিস্টেম এনালিস্ট রশিদুল ইসলাম, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব গৌতম আইচ সরকার, ঢাকা ক্যান্টনমেন্টের নির্বাহী কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মনিরুল আলম, সরকারী আবাসন পরিদপ্তরের উপ পরিচালক মো. রইছউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শ্যাম কিশোর রায়, জাতীয় পুষ্টি প্রকল্পের উপ পরিচালক মোহাম্মদ হেলালউদ্দিন, বিটিভির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক শামীমা হক, শিপিং করপোরেশনের সচিব মোহাম্মদ মাইনুদ্দীন, পিইডিপি-২এর উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আবু তালেব, বিপিএটিসির উপ পরিচালক তাহমিনা আখতার, জাতীয় মহিলা সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক ফরিদা পারভীন, ওমেন অ্যাসিস্টেন্স প্রোগ্রামের উপ পরিচালক কাজী জেবুন্নেসা বেগম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ারা বেগম, বিটিআরসির সচিব আব্দুল হাকিম, রপ্তানী উন্নয়ন ব্যুরোর উপ পরিচালক নাজমুল আহসান মজুমদার।
