বাগেরহাটে তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে বাগেরহাট জেলা যুবলীগ । শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে শহরের রেলরোডে দলীয় কার্যালয়ের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়।
জেলা যুবলীগের সভাপতি খান মুজিবর রহমান জানান, আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন।
