২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ধামরাই যাচ্ছেন, বিএনপিতে উত্তেজনা

উপজেলা বিএনপির দুই গ্র“পের অন্তর্দ্বন্দ্ব ও বিশৃঙ্খলার মধ্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার ধামরাই সফরে আসছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2006, 10:07 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রধানমন্ত্রী ধামরাইয়ের বান্দিমারা মহাশক্তি প্রেরণ কেন্দ্রের এক হাজার কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রান্সক্রিপশন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ধামরাই উপজেলা বিএনপির দুই গ্র“পই নিজ নিজ ক্ষমতা প্রদর্শনের জন্য বিশাল শো--ডাউনের প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে একটি গ্র“পের নেতৃত্বে রয়েছেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান এবং অপর গ্র“পের নেতৃত্ব দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক।

উভয় পক্ষই তাদের কর্মীদের নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে বান্দিমারা মহাশক্তি প্রেরণ কেন্দ্রের মূল ফটক পর্যন্ত অসংখ্য তোরণ নির্মাণ করেছে। এ দুটি গ্র“পের কেউই কাউকে ছাড় দিতে রাজী নয়। এ কারণে তারা প্রধানমন্ত্রীকে এককভাবে ক্ষমতা প্রদর্শনের জন্য মরিয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ শিকদার জানান, বিবদমান দুটি গ্র“পের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আর এ আশংকা এড়াতে বুধবার থেকেই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।