২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে গাছ চুরি করতে গিয়ে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত, আটক ৩

পরশুরামে গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে সাবেক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ৩ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

পুলিশ জানায়, পরশুরামের উত্তর কোলাপাড়ার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এয়ার আহমদ পেয়ারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল (২৭) ও তার কয়েক সহযোগী রোববার সকালে অনন্তপুরে ফেনী-বিলোনীয়া রেলপথের পাশে গাছ কাটতে যায়।

বেশ কয়েকটি গাছ কেটে ঠেলাগাড়িতে তুলতে গেলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আরও লোকজন সেখানে এসে কামরুলকে গণপিটুনি দেয়। এতে সে মারাত্মক আহত হয়।

ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। আটক তিন সহযোগীকে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছে। এরা হল উত্তর কোলাপাড়ার সিরাজুল হকের ছেলে জহির আহমদ (২৫), এয়ার আহমদের ছেলে শহিদ (২২) ও বাশপদুয়া গ্রামের মো. আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫)।