২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রাম পেলেন না দুই নেতা

বহুদিনের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে যিনি সেই কে এম হাসানকে নিয়েই সব আলোচনা চলছে দুই শিবিরে। দু’পক্ষেরই সূুত্রগুলো বলছে সংলাপের বিরতির সময়ও আবদুল মান্নান ভুঁইয়া এবং আবদুল জলিল আসলে কোন বিশ্রাম পাননি। (পরিমার্জিত এবং পরিবর্তিত)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

শনিবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব আরেকদফা ফোন করেছিলেন আবদুল জলিলকে। সন্ধ্যা সাতটার পর ঐ টেলিফোন সংলাপে ঠিক কি কথা হয়েছে তা জানা যায়নি। 

বিএনপি ও আওয়ামী লীগ মনে করে, সংলাপ সফল করতে হলে সবার আগে অনানুষ্ঠানিক ঐক্যমত জরুরি।

বৃহষ্পতি ও শুক্রবার পরপর দুইদিনের ঘন্টাব্যাপী সংলাপের পর রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদে বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাাদকের মধ্যে আবার সংলাপ অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার সন্ধ্যায় বেইলি রোডে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের বাসায় আবদুল জলিল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর কয়েকজন সদস্য বৈঠক করেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি হাসানকে বাদ দেওয়ার সাংবিধানিক পথ এবং করণীয় নিয়ে আলোচনা হয়।

অপর দিকে বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া শনিবার দলের কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।        

বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন নফহবংি২৪.পড়স-কে বলেন, ‘আমরাও চাই সংলাপ সফল হোক। তবে যা কিছু সমঝোতা হোক, তা সংবিধানের মধ্যে থেকে করতে হবে। বিএনপি কোনো ভাবে সংবিধান সংশোধনের পথে যাবে না। বিচারপতি কে এম হাসান না অন্য কেউ প্রধান উপদেষ্টা হবেন- তা সংবিধানের প্রদত্ত বিধান অনুযায়ী হবে, এখানে আমাদের কোনো কিছু বলার নেই’।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাংসদ সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, ‘সংলাপ থেকে একটা সমঝোতা হবে,এটা আমি বিশ্বাস করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা  চাই। বিএনপি নিশ্চয়ই এর থেকে ভিন্ন কোনো কিছু চিন্তা করছে না। তাহলে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে কেনো সমঝোতা হবে না’?