শেখ সেলিমকে প্রাণনাশের হুমকি, গুলশান থানায় জিডি
আওয়ামী লীগ নেতা শেখ সেলিমকে শুক্রবার রাতে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে, যার নম্বর ৩৬৫।
গুলশান থানার ডিউটি অফিসার মোহাম্মদ বাবুল হোসেন বিডিনিউজ২৪ডটকমকে রাত নয়টায় জানান, টেলিফোনে হুমকি দেয়ার কারণে শেখ সেলিম রাত ৭:৫৫ মিনিটে একটি জিডি করেছেন।
শেখ সেলিমকে উদ্ধৃত করে তিনি জানান, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা শুক্রবার তাকে মোবাইল ফোনে চারবার প্রাণনাশের হুমকি দিয়েছে। সন্ত্রাসীরা এর আগেও বিভিন্ন সময় ল্যান্ডফোনে তাকে হুমকি দেয় বলে পুলিশ জানায়।
শেখ সেলিম বিডিনিউজ২৪ডটকমকে জানান, শুক্রবার মোবাইল ফোনে তাকে পাঁচবার এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। সর্বশেষ তাকে হত্যার হুমকি দেওয়া হয় সন্ধ্যা ৭:৩০ মিনিটে । এতে লেখা আছে “তোমার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।”
