আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের জরুরী সভা শনিবার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী সভা শনিবার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ধানমন্ডি কার্যালয়ে সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
