সংলাপ নিয়ে মেনন আশাবাদী, মুজাহিদ সন্দিহান
বিএনপি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যায়ের সংলাপ নিয়ে এ দুই বড় দলের শরিকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
১৪ দলের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বৃহস্পতিবার সংলাপ সফল হবে বলে নফহবংি২৪.পড়স এর কাছে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, দুই প্রধান রাজনৈতিক দল তাদের নিজ নিজ অবস্থান থেকে সরে আসলে একটা সমঝোতা আসতে পারে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংলাপ অনুষ্ঠান শুরুকে ভাল বলে অভিহিত করেন। নফহবংি২৪.পড়স কে বৃহস্পতিবার তিনি বলেছেন, তবে কেবল দুই দলের মহাসচিবদের বৈঠকে সংলাপ সফলতার মুখ দেখবে না। দুই দলের শরিকদের সঙ্গে অবশ্যই আলাপ করতে হবে। আওয়ামী লীগকে তার একগুয়েমী মনোভাব পরিহার করে খোলা মনে সংলাপ সফল করার ব্যাপারে উদ্যোগী হতে হবে।
