২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে ছয়টি বিল পাস

বিরোধী দলের প্রবল আপত্তির মুখে জাতীয় সংসদে মঙ্গলবার কামিলকে øাতকোত্তর এবং ফাজিলকে øাতক সমমানের মর্যাদা দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০০৬ পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

এ আইন পাসের মাধ্যমে ওই দুটি পরীক্ষার সনদ নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জটিলতার অবসান হলো।

স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বিলটি পাসের জন্য উত্থাপণ করলে এতে আপত্তি তুলে বিরোধী দলের সদস্য রহমত আলী, আবদুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, শাজাহান খান ও ফারুক খান আলোচনায় অংশ নেন।

বিরোধী দলের সদস্যরা জোট সরকারকে মোনাফেক সরকার হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের শেষ মেয়াদে এ ধরনের বিল নির্বাচনমুখী ও প্রতারণা ছাড়া আর কিছু নয়। সরকার ইসলামের নামেও প্রতারণা করছে। একদিকে সরকার ইসলামের কথা বলে অন্যদিকে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙ্গে। এর মাধ্যমে সরকারের মোনাফেক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে।

বিলের ওপর আনা সংশোধনী নিয়ে আলোচনা শেষে আপত্তি ও সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এছাড়াও মঙ্গলবার সংসদে কওমী মাদ্রাসার শিক্ষাকে প্রাথমিক সমমানের স্বীকৃতি দিয়ে মাদ্রাসা শিক্ষা (সংশোধন) বিল, শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, বরিশাল বিল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় ও কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা বিল পাস হয়।

শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ বিলগুলো সংসদে উত্থাপণ করেন।

বিরোধী দলের সদস্যরা এসব বিলের ওপরও আপত্তি ও সংশোধনী এনে আলোচনায় অংশ নেন।

তাদের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে বিলগুলো কণ্ঠভোটে পাস হয়।