২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যুটার আসিফ এর ক্রীড়াজীবন নিয়ে সংশয়

– আসন্ন এশিয়াড গেমসে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়লো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী শ্যুটার আসিফ হোসেন খানের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

আসিফের হাতের আঘাত কতটা গুরুতর চিকিৎসকরা তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি । নামপ্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ অবশ্য বলেছেন, শ্যুটিং এর মূল কথাই হলো মনোবল। পুলিশের আঘাতে আসিফের মনোবলটাই ভেঙ্গে গেছে একজন শ্যুটারের জন্য যা সবচেয়ে বড় অস্ত্র।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার গুলশান পুলিশ আসিফ ও শ্যুটিং প্রশিক্ষক শোয়েবকেসহ গুলশান শ্যুটিং কমপ্লেক্সের সদস্য ও ক্রীড়াবিদদের পুলিশ নির্মমভাবে পেটায়। মারাত্মক আহত অবস্থায় তাকে গ্রেফতার করার পর আদালতে পাঠায় পুলিশ। জামিন নেওয়ার পর আসিফ এখন হাতে প্লাস্টার লাগানো অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবারের ঘটনা তদন্তে এক সদস্য বিশিষ্ট কমিটি করেছে।