মোহনগঞ্জে আ. লীগের দুই গ্র“পের সংঘর্ষে আহত ১০
ছাত্রলীগের সম্মেলন পণ্ড করা নিয়ে সোমবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই গ্র“পের মধ্যে সংঘর্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, বড়তলী বানীহারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তালেব রতনের বাধার কারণে ৩০ সেপ্টেম্বর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। এ কারণে সোমবার রাত ৯টার দিকে আবু তালেব বাড়ি যাওয়ার পথে আলোকদিয়া সেতুর কাছাকাছি পৌঁছাতেই প্রতিপক্ষ গ্র“পের সদস্যরা তার উপর হামলা চালায়।
এরপর ওই রাতেই দুই গ্র“পের নেতাকর্মীরা রামদা, লাঠি ও অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মুজিবুর রহমান, ইজাজুল হক ও মীর কাশেম আকন্দসহ ১০ নেতাকর্মী আহত হন।
পরে আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান রতন আহতদের হাসপাতালে দেখতে গেলে প্রতিপক্ষ গ্র“পের সদস্যরা তাকেও লাঞ্ছিত করে। এই খবর ছড়িয়ে পড়ার পর রাতে দুই গ্র“পের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে। রাত ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এ সময় মোহনগঞ্জ থানা বিএনপির সম্পাদক নুরুল আলমের ট্রাক ভাংচুর করা হয়।
বিবদমান গ্র“পের সদস্যরা মঙ্গলবার দুপুরেও রামদা নিয়ে মিছিল বের করে এবং মহড়া দেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
