২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পয়ঃনিস্কাশন মাস শুরু

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন রোববার বলেছেন, পয়ঃনিস্কাশন সুবিধার অভাবে দেশে ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের সংক্রমন বেশি। প্রতিরোধযোগ্য এ সব রোগের চিকিৎসায় স্বাস্থ্যখাতে প্রতিবছর প্রায় ৫০০ কোটি টাকা ব্যায় হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

কিন্তু নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন সুবিধা ব্যাবহার করে এই অপ্রত্যাশিত ব্যায় নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরো বলেন, লক্ষ্য অর্জনের চেয়ে অর্জিত সফলতা ধরে রাখা অনেক কঠিন। এ কারণে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, যথাযথ ব্যাবহার, সংরক্ষন এবং পরিছন্ন ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের ব্যাবহারকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। অন্যাথায় দেশ ও পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হবে।

জাতীয় পয়ঃনিস্কাশন মাসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এসএম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি লুই জর্জ আর্সেনাল্ট ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল বারী বক্তব্য রাখেন।