সংলাপের কৌশল নির্ধারণে ১৩ ঘন্টার মধ্যে আবারো বসলেন বিএনপির নেতারা
সংস্কার নিয়ে সংলাপে নিজেদের কৌশল ঠিক করতে ১৩ ঘন্টার ব্যবধানে আবারো মিলিত হলেন বিএনপির নীতিনির্ধারকেরা।
বৈঠকে বিরোধী দলের সম্ভাব্য সব দাবি শ্রেণীবিন্যাস করে তার বাস্তবায়নে আইনগত দিক পর্যালোচনা করা হয়। ্ওই দীর্ঘ দাবির মধ্যে কোনগুলো প্রচলিত আইনে বাস্তবায়ন সম্ভব, আর কোনগুলো সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়, তার তালিকাও করা হয়।
বিকেলে চার দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই সোমবার সকালে এ বৈঠকের আয়োজন করা হয় বলে সূত্র জানিয়েছে।
সকাল ১১টায় মান্নান ভুঁইয়া স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এর সঙ্গে আড়াই ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ ও শান্তিচুক্তির পর পার্বত্য চট্টগ্রামের জন্য পৃথক ভোটার তালিকা প্রনয়ন এবং রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শ নিয়ে কাজ করার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে বিএনপির নীতিনির্ধারকরা সংবিধানের বাইরে কিছু করতে রাজি নয়। তবে নীতিনির্ধারকরা সমঝোতার স্বার্থে সংলাপে একটা সফল ফলাফল আনতে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আগ্রহী।
জানা গেছে, দুই দলের মহাসচিবদের মধ্যে সংলাপ কয়েকদিন চলবে। দুই নেতা যথাক্রমে মান্নান ভুঁইয়া ও আবদুল জলিল মঙ্গলবার সংলাপ অনুষ্ঠানের পরপরই তা নিজ নিজ দলে শীর্ষ নেতার কাছে অবহিত করে পরবর্তী কার্যক্রম শুরু হাতে নেবেন।
রোববার রাত প্রায় ১১টায় বৈঠক শেষে সোমবার পৌণৈ বারোটায় বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার বাসায় স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ বৈঠক করেন।
