২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিনিধি সভার আয়োজন করার জন্য হুদার নেতৃত্বাধীন বিজেএএফ অংশ টিএইচ খানকে নিন্দা জানিয়েছেশ িটএইচ খানেক িন੯দা জািনেয়েছ

প্রতিনিধি সভা আয়োজন করার জন্যে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) অংশটি রোববার বর্ষীয়ান আইনজীবী ও বিজেএএফ ফোরামে হুদার প্রতিদ্বন্দ্বী অংশের সভাপতি অ্যাডভোকেট টি এইচ খানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিজেএএফ’র টি এইচ খানের নেতৃত্বাধীন অংশটি ২৭ জানুয়ারি রাজধানীর গ্রান্ড আজাদ হোটেলে এ প্রতিনিধি সভার আয়োজন করে। নিজেকে সভাপতি করে বিজেএএফ’র একপক্ষীয় কমিটি গঠন, কমিটি গঠনের ২৪ ঘন্টার মধ্যে সভাপতির পদ থেকে পদত্যাগ এবং আবার পরবর্তীতে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেয়ার কারণে বৈঠকে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ব্যাপক সমালোচনা করা হয়।

হুদার নেতৃত্বাধীন বিজেএএফ’র অংশটি রোববারের জরুরি বৈঠকে এক প্রস্তাবে জানায়, টি এইচ খানের নেতৃত্বে গণতান্ত্রিক পন্থায় একটি কেন্দ্রীয় কমিটি গঠনের পর ওই ধরনের প্রতিনিধি সভার আয়োজনের ব্যাপারে তার (টি এইচ খান) কোন বৈধতা নেই।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ) প্রাঙ্গনে রোববার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন এসসিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুতফে আলম।

বৈঠকে অন্যান্যর মধ্যে অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট জামান আখতার বুলবুল, ব্যারিস্টার বদরুদ্দোজা, ব্যারিস্টার আকবর আমিন বাবুল এবং অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা উপস্থিত ছিলেন।