২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার আবার বাসছে সংসদের বৈঠক

দীর্ঘ পাঁচ দিন বিরতির পর রোববার বিকালে অষ্টম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আবারো বসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ রোববারও সংসদের বৈঠকে যোগ দেবে না। তবে আগামী ৫ ফেব্র“য়ারি লং মার্চ কর্মসূচি পালনের পর তারা সংসদে যোগ দিতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, রোববার অধিবেশনের শুরুতেই সরকার দলীয় সাংসদদের পক্ষ থেকে চলতি অধিবেশনের প্রথম দিনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রতিদিন বিভিন্ন দলের সাংসদরা বক্তব্য রাখবেন।

এছাড়াও দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব অন্তর্ভূক্ত থাকছে। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস করা হতে পারে।

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: জঙ্গি বোমাবাজদের কঠোর শাস্তির বিধান করে সন্ত্রাস বিরোধী বিল, কোম্পানি আইন সংশোধনী বিল, বিশ্বব্যাংকের দায়মুক্তি বিল, মানি লন্ডারিং বিরোধী আইন সংশোধনী বিল ও বেসরকারি নিরাপত্তা সেবা বিল।

সংসদের এ অধিবেশন আগামী ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত মোট ১৫ টি কার্যদিবস স্থায়ী হবে।