২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের মধ্যস্থতা করার কোনও আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র শুক্রবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিরাজমান রাজনৈতিক সংঘাত নিরসনে সংলাপ আয়োজনে মধ্যস্থতা করার কোনও আগ্রহ নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনকালে এক প্রশ্নের জবাবে সফররত দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা বলেন, তার দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির সাথে সম্পৃক্ত হবে না।

এর আগে, ইউরোপীয় ইউনিয়ন থেকে একটি উচ্চ ক্ষমতাধর ট্রয়কা প্রতিনিধি দল বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের মধ্যস্থতাকারী হবে কী না এমন প্রশ্নের নেতিবাচক জবাব দিয়েছিলো।