২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীকে ‘ক্রসফায়ারে’ মারা হয়, জঙ্গিকে নয়: হাসিনা

জাতীয় সংসদের বিেেরাধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখন ছিনতাইকারী ধরা পড়লে ‘ক্রসফায়ারে’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

মেরে ফেলা হচ্ছে। অথচ জঙ্গি ধরা পড়লেও তাদের ‘ক্রসফায়ারে’ ফেলা হয়না।

তিনি বলেন,  জোট সরকারের মন্ত্রী - এমপিরা জঙ্গিদের মদদ দিয়েছে। এখন জঙ্গি ধরার নামে নাটক করা হচ্ছে।

তিনি মঙ্গলবার ধানমণ্ডির কমিউনিটি সেন্টারে যুবলীগের দেশব্যপী সংগঠনিক সফরের পূর্বে এক দিক নির্দেশনামূলক বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের সভাপতি জাহাঙ্গীর কবীর নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, জোট সরকার ক্ষমতায় এসে হাজার হাজার কোটি টাকা লুট করছে। এখন কারচুপির নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। ব্যর্থ এ সরকার বিদ্যুতের দাবি করায় গুলি করে মানুষ হত্যা করেছে। দেশের জনগণকে এ লুটেরা ও জঙ্গিদের আশ্রয়দাতা ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে।

বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার ও জোটের মন্ত্রী - এমপিদের লুটপাটের অর্থ দিয়ে একের পর এক টিভি চ্যানেল, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। সরকারের লুটপাটের অর্থের হিসাব বের করতে হবে। হিসাব নিতে হবে, তারা ক্ষমতায় আসার আগে কতো টাকার মালিক ছিলো; আর ক্ষমতায় আসার পর তারা কি পরিমাণ সম্পত্তির মালিক

হয়েছে।

তিনি বলেন, জোটের নেতা - কর্মীদের বিদেশে পাচার করা কোটি কোটি টাকা ফেরত

আনা হবে।

তিনি আরো বলেন, আজ মানুষ সারের দাবি, বিদু্যূতের দাবি করলে তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। জোট সরকার সব সময় দেশে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এই ঘাতক সরকারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে ।

শেখ হাসিনা বলেন, ক্ষমতায় জোট সরকার টিকে থাকার জন্য একটি নীল নকশার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, নির্বাচন কমিশনার পদে নিয়োগের পর তারা এখন ভোটার তালিকা দলীয়করণে করছে। নতুন ভোটার তালিকা প্রকল্পের ১৬৪ কোটি টাকা তারা লুটপাট করতে চায়।

বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর যুবলীগ প্রতিনিধিরা সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।