২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ বাংলাদেশ গড়তে জোট সরকারকে উৎখাত করতে হবে: হরতাল সফল করায় কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৪ দল আহূত রোববারের সকাল সন্ধ্যা হরতাল পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে শান্তিপূর্ণ হরতালে পুলিশ ও বিএনপি কর্মীদের হামলা ও গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রোববার এক বিবৃতিতে শেখ হাসিনা সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, চলমান গণ আন্দোলনকে আরও বেগবানের মাধ্যমে অবিলম্বে জোট সরকারকে বিতাড়িত করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ গড়তে হবে। 

তিনি বলেন, জনবিচ্ছিন্ন জোট সরকার ১৪ দলের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন না করে গণতন্ত্র নস্যাৎ এবং বাংলাদেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত করার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তাই গণআন্দোলনের মাধ্যমে তাদের এই অপপ্রয়াস রুখতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই জোট সরকারকে উৎখাত করতে হবে।