শেখ হাসিনার সঙ্গে শেখ রাসেল পাঠাগার কর্মকর্তাদের সাক্ষাৎ
চট্টগ্রামের পটিয়ার শেখ রাসেল স্মৃতি পাঠাগারের কর্মকর্তারা বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন।
তারা পাঠাগারের ২৫ বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনাকে শেখ রাসেলের ছবি সম্বলিত সংগঠনের ক্রেস্ট উপহার দেন।
আওয়ামী লীগ প্রধান তাদের উদ্দেশে বলেন, জ্ঞান আহরণ এবং আগামী দিনের যোগ্য নাগরিক গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা অনস্বীকার্য। সুন্দর সমাজ গঠনে এ ধরনের পাঠাগার গঠনমূলক ভূমিকা রাখতে পারে।
আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, ড. হাসান মাহমুদ, সঞ্জীব চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।
এদিকে শেখ হাসিনা বৃহস্পতিবার এক বিবৃতিতে মাগুরা পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল আকবরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার সদস্যদের গভীর সমবেদনা জানান।
