২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বিসিএল ফাউন্ডেশ ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিরোধী দল আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বুধবার দলের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

১৯৪৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র যুবক এবং সম্ভাবনাময় ছাত্রনেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ গঠিত হয় যার পরে বাংলাদেশ ছাত্রলীগ নামকরণ করা হয়।

৫২’র ভাষা আন্দোলন, ৫৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচারী শাসন এবং দেশের অন্যান্য অরাজকতার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্র লীগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে এবং বাংলাদেশ ছাত্রলীগ নেতারা সকাল নয়টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেবে এবং বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করবে। বর্ষপূর্তি র‌্যালি কমিটির আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম আমিন এ কথা জানান।

বাংলাদেশ ছাত্রলীগ ৪ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা ইউনিভারসিটির কার্জন হলে ৫৮ পাউন্ড ওজনের একটি কেক কাটবে।