২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান নির্বাচন কমিশনার বিএনপি-জামাত জোটকে সহায়তা করছেন- জাসদ

প্রধান নির্বাচন কমিশনারের কর্মকান্ডকে অনিরপেক্ষ বলে অভিহিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সোমবার জাসদের এক বিবৃতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)’র বিরুদ্ধে বিএনপি-জামাতের পক্ষে নির্বাচনী কর্মকান্ড পরিচালনার অভিযোগ আনা হয়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করে আরও বলা হয়, সিইসি নতুন ভোটার তালিকার নামে বিএনপি-জামাত জোটকে যে কোন উপায়ে ক্ষমতায় আনার ক্ষেত্র হিসেবে কাজ করছে। তার এহেন ঘৃন্য কর্মকান্ডকে শিগগিরই বন্ধ করার জোর দাবি জানান তারা।

অপর এক বিবৃতিতে জাসদ কুমিল্লার চৌদ্দগ্রামে গত ৩১ ডিসেম্বর দলীয় নেতা কর্মীর ওপর হামলায় জামাতের সম্পৃক্ত থাকার অভিযোগ এনেছে।