২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা হজ পালন করতে সৌদি আরব গেছেন, জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে বুধবার সৌদি আরব গেছেন। বিকেল সোয়া ৪টায় সৌদি এয়ারওয়েজ’র একটি ফ্লাইটযোগে তিনি জেদ্দার উদ্দেশে যাত্রা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শেখ হাসিনা বিদেশে অবস্থানকালে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

হজ পালন শেষে আগামী ১৫ জানুয়ারি তিনি দেশে ফিরতে পারেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি এবং চারজন নিকটাতœীয়।

শেখ হাসিনাকে বিমানবন্দরে বিদায় জানাতে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।