পল্টন ময়দানে ২৩ জানুয়ারি ১৪ দলের সমাবেশ, লংমার্চের আগেই চট্টগ্রাম সিলেট বরিশাল রংপুরে বিভাগীয় মহাসমাবেশ
আওয়ামী লীগসহ ১৪ দল ২৩ জানুয়ারি পল্টন ময়দানে সমাবেশ করবে। এই সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া ৫ ফেব্র“য়ারি ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচির আগেই চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুরে ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি ছাড়াও আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভা থেকে ভোটার তালিকা সম্পর্কে হাইকোর্টের রায় মেনে নিয়ে অবিলম্বে ভোটার তালিকা প্রণয়ন স্থগিত এবং ১৪ দলের প্রস্তাব অনুযায়ী তালিকা হালনাগাদ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
