২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার শোক

প্রবীণ রাজনীতিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার ঢাকায় ইন্তেকাল করেছেন। (ইন্না... রাজেউন)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ছয় মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি বলেন, সিরাজুল ইসলামের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারালো। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।

শেখ হাসিনা মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী লীগ প্রধান অপর এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুজিত রায় নন্দীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী কাশিশ্বর রায় নন্দীর পরলোক গমনে গভীর শোক প্রকাশ করেছেন।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি অপর যুক্ত বিবৃতিতে অ্যাডভোকেট সৈয়দ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।