খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে কর্মচারিদের কর্মবিরতি পালন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বুধবার কর্মচারি সমিতির আহ্বানে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে।
আপগ্রেডেশন ও সিলেকশন গ্রেড প্রণয়ন এবং অরগানোগ্রাম সংশোধন ও পূর্ণাঙ্গ রেজিস্ট্রার নিয়োগসহ তিন দফা দাবিতে তারা এ ধর্মঘট আহ্বান করে।
ধর্মঘট চলাকালে কুয়েট কর্মচারি সমিতি মিছিল করে খুলনা প্রেসক্লাবে আসে এবং সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়েট কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক। উপস্থিত ছিলেন সভাপতি শাহ মো. আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
