ভারতে বাংলাদেশ দুতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ে তলব
বৃহস্পতিবার ঢাকায় একজন ভারতীয় কূটনীতিকের স্ত্রীকে অপদস্থ করার ঘটনাকে কেন্দ্র করে ভারতে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার মাসুদ বিন মোমেনকে শুক্রবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় ডেকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
বাংলাদেশে অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনার সর্বজিৎ চক্রবর্তীর স্ত্রী রুপা চক্রবর্তী গত বৃহষ্পতিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালের কাছে একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং তার সহযোগীদের হাতে অপদস্থ হন।
এ ঘটনায় বৃহষ্পতিবার চার জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন পররাষ্ট্রমন্ত্রনালয়কে একটি নোট পাঠিয়ে বিষয়টির ব্যাখ্যা চেয়েছে। এ ব্যাপরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে।
