২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়া পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় বিএনপি নেতা বহিস্কৃত

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করায় বিএনপির চকরিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির চৌধুরীকে বহিস্কার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

গত বুধবার জেলা বিএনপির সাধারন সম্পাদক এ.টি.এম নুরুল বশর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে দলীয় কর্মকান্ড ও শৃংখলা বিরোধী কর্মকান্ডে জড়িত াকার অভিযোগ আনা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদুল কবিরকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছিল।

সাজ্জাদুল কবির চৌধুরী নিজে চকরিয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হওয়ার পাশাপাশি তার পিতা আবু তাহের চৌধুরী আবু মিয়া জেলা বিএনপির সহ-সভাপতি। তাছাড়াও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হাকিম দুলালও সাজ্জাদুল কবির চৌধুরীর চাচাতো ভাই।