সারা দেশে বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট
বিরোধী দলীয় ছাত্র সংগঠন বৃহস্পতিবার সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে।
শিক্ষা উপকরণ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র লীগ ও বিরোধী দলীয় ছয় ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট’ এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘট সফল করতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোটের নেতা কর্র্মীরা মিছিল ও সমাবেশ করে।
