২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব এম এ মান্নান আওয়ামী লীগে যোগ দিচ্ছেন

সাবেক সচিব ও সুনামগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মান্নান আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

আগামী ২৫ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেবেন। আওয়ামী লীগের একজন প্রভাাবশালী সদস্য এম এ মান্নানের আওয়ামী লীগে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের সিলেট ও সুনামগঞ্জের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

এ ব্যাপারে এম এ মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন।