২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণকে হতাশ করেছে: বি. চৌধুরী

বিকল্প ধারার সভাপতি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ১৭ আগস্ট নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য জনগণকে হতাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওই বক্তব্য সংসদে দেওয়ার উপযুক্ত নয়। এটি মাঠে ময়দানে দেওয়ার মতো বক্তব্য।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের কেসি মেমোরিয়াল ভবনে দলীয় সভাপতির কার্যালয়ে গুলশান থানার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্প ধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের সহ সভাপতি মেজর জেনারেল (অব.) এমএ হালিম, শেখ নাদির আহমদ, শেখ শহীদুজ্জামান, মোড়ল আমজাদ হোসেন, হাফিজুর রহমান ঝন্টু প্রমুখ।

অধ্যাপক বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতীয় অস্তিত্বের সংকট, কিভাবে জননিরাপত্তা বিধান করা যায়, তা থাকা উচিত ছিলো।

ভবিষ্যতে দেশের মানুষের নিরাপত্তা বিধান করার জন্য আশাব্যঞ্জক বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য নিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।