ভোলায় স্থানীয় এমপি’র উপস্থিতিতে বিএনপি’র দুগ্রুপের মধ্যে সংঘর্ষ
ভোলা জেলার মনপুরা উপজেলার হাজিরহাটে মঙ্গলবার বিকেলে স্থানীয় এমপিকে স্বাগত জানাতে গিয়ে বিএনপি’র বিবাদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এসময় পুরো হাজিরহাট বন্দর রণক্ষেত্রে পরিনত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এমপি নাজিমউদ্দিন আলম সাংগঠনিক সফরে মঙ্গলবার হাজিরহাটে দলীয় কার্যালয়ে আসেন। তাকে স্বাগত জানাতে বিএনপির উপজেলার কমিটির সভাপতি সামসুদ্দিন আহমদ বাচ্চু চৌধুরীর গ্রুপ এবং সাধারণ সম্পাদক মান্নান হাওলাদারের গ্রুপ পৃথকভাবে মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হয়। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এসময় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়।
