খুলনায় এমপি পুত্রের হাতে গৃহবধু নির্যাতিত
বাসা ভাড়া খুঁজতে গিয়ে শুক্রবার বিকেলে সরকার দলীয় এমপি’র পুত্র এবং পুত্রের শ্বাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয়েছেন খুলনার গৃহবধূ শাহনাজ আক্তার সেলিনা।
এ সময় তারা শাহনাজ আক্তার সেলিনাকে গাছে বেঁধে মারধোর করে ও মাথার চুল কেটে দেয়। সেলিনার ছেলে ছাত্রদল নেতা শরিফুল ইসলাম খবর পেয়ে লোকজন নিয়ে এসে তার মাকে উদ্ধার করে।
পুলিশ জানায়, নগরীর বানরগাতির আরামবাগ এলাকায় বিএনপির এমপি রুহুল কুদ্দুসের বেয়াই ফকরুল ইসলামের বাড়িতে ভাড়া নিতে যায় ফার্নিসার্স ব্যবসায়ি নুরুল ইসলামের স্ত্রী শাহনাজ আক্তার সেলিনা। এসময় সেলিনা বাসার কলিং বেল বাজালে কেউ না আসলে তিনি খোলা কলাপসিবল গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ মাত্র ফকরুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তারকে চোর আখ্যা দিয়ে মারধোর করতে থাকে এবং আটকে রাখে। খবর পেয়ে রুহুল কুদ্দুসের পুত্র ও ফকরুল ইসলামের কন্যার স্বামী জুবায়ের ঘটনাস্থলে এসে সেলিনাকে গাছে বেঁধে মারধোর এবং মাথার চুল কেটে দেয়।
