বরিশালে আওয়ামী লীগের সম্মেলন পণ্ড করে দিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা
বরিশাল সদর উপজেলার কাউয়ারচর ইউনিয়নের নেহালগঞ্জ বাসস্ট্যান্ড মাঠে হামলা চালিয়ে আওয়ামী লীগের সম্মেলন পণ্ড করে দিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা।
এসময় ২৫ জন আহত হয়।
হামলার পর প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, নেহালগঞ্জ বাসস্ট্যান্ড মাঠে আওয়ামী লীগ সম্মেলন আহ্বান করে কয়েকদিন ধরে প্রচারণা চালাতে থাকে। কিন্তু ২/৩ দিন আগে ছাত্রদল একই স্থানে দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে সভা আহ্বান করে।
বুধবার আওয়ামী লীগের সভা চলাকালে ছাত্রদলের সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সম্মেলনস্থলে হামলা চালায়। হামলার পর কতোয়ালী থানার ওসির উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর ১৪৪ ধারা জারি করেন।
