২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-১ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরাফত হোসাইনের ওপর শাহ জাফর সমর্থকদের হামলা

ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা শরাফত হোসাইন মঙ্গলবার ভোট দিতে গেলে বিএনপি প্রার্থী শাহ জাফরের সমর্থকরা তার ওপর হামলা চালায়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

শরাফত হোসাইনের প্রধান নির্বাচনী এজেন্ট সহকারী রিটার্নিং অফিসারের কাছে এ অভিযোগ করার পাশাপাশি ভোট গ্রহণ স্থগিত করার আবেদন জানান।

অভিযোগে তিনি জানান, বোয়ালমারি থানার হাসামদিয়া কেন্দ্রে ভোট দিতে গেলে শাহ জাফরের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এ অবস্থায় ভোট গ্রহণ সুষ্ঠু হতে পারে না বলে তার প্রধান নির্বাচনী এজেন্ট জাকারিয়া বেগ ভোট গ্রহণ স্থগিত করার আবেদন জানান।

অন্যদিকে, সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল হতাশাব্যঞ্জক।