২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর থেকে কেউ মনোনয়ন পাননি

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ৩০ প্রার্থী তালিকায় পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার কোনও নারী নেত্রীর নাম না থাকায় এই এলাকার মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপি‘র নেতাকর্মীরা চরম হতাশ হয়ে পড়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

দলীয় সূত্র জানায়, পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলা থেকে ১০ জন নারী নেত্রী সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের লক্ষ্যে মনোনয়নপত্র কেনেন এবং তারা পার্টির পার্লামেন্টারি বোর্ডের কাছে সাক্ষাৎকার দেন। কিন্তু বিএনপি’র হাইকমান্ড তাদের কাউকে মনোনয়ন দেয়নি।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী ও পাবনা জেলা মহিলা দলের সভানেত্রী ডেইজি আজিজ বিডিনিউজকে বলেন, দলকে সুসংগঠিত করার জন্য পাবনায় একজন মহিলা এমপি’র প্রয়োজন রয়েছে।

হতাশাগ্রস্ত কন্ঠে তিনি আরও বলেন, রাজনীতিতে আমাদের যে অবদান তার মূল্যায়ন দল সঠিকভাবে করলো না।