২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি’র আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, মহিলা খুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শনিবার আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে এক মহিলা খুন ও অর্ধ শতাধিক আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা মোহন এবং বিএনপি’র গোলাম ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

উপজেলার ইরাননগর গ্রামের মোকামহাটি এলাকায় শনিবার সকালে এ বিরোধের জের ধরে এবং একটি সালিশের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা মোহন এবং বিএনপি’র গোলাম ফারুকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় দলের অর্ধ শতাধিক মানুষ আহত হয়। আহত ২৫ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের চিকিৎসা নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় প্রতিপক্ষের লোকজন শনিবার দুপুরে আদবনা বিবিকে (২২) শ্বাসরোধের মাধ্যমে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের ভাই নূরুল আমিন। নূরুল আমিন আরও জানান, তাকে হত্যা করে সন্ত্রাসীরা লাশ খাটের ওপর রেখে চলে যায়।

পুলিশ জানায়, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।