২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির অপসারণ দাবিতে শাসক দলীয় ৫ এমপি

ধি বহির্ভূতভাবে সংসদীয় স্থায়ী কমিটি পরিচালনা, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট এবং মন্ত্রীসহ অন্য সদস্যদের সাথে দুর্ব্যবহারের জন্য মৎস্য ও পশু সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হকের অপসারণ দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠাবেন কমিটির অন্যান্য সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক শহীদুল ইসলাম, নুরুল হুদা, শামসুদ্দীন আহমেদ ও ধীরেন্দ্র নাথ সাহা বুধবার সভাপতির অপসারণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠানো এবং তার সভাপতিত্বে কোনো বৈঠকে অংশ না নেবার সিদ্ধান্ত নেন।

মৎস্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের তথাকথিত দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে সভাপতি সংসদীয় তদন্ত করে আগামী বৈঠকে আলোচনা হবে বলে ঘোষণা দিলে বাক-বিতণ্ডার সূত্রপাত হয়। সভায় মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, মহাপরিচালক নাসিরউদ্দিনের নিয়োগের ব্যাপারে আলোচনা করার দরকার নেই। এ অবস্থায় শহীদুল ইসলাম বলেন, কার্য প্রণালী বিধি অনুযায়ী স্থায়ী কমিটি পরিচালনা করতে হবে।

এসময় সভাপতি বলেন, আপনি আমার অনুমতি ছাড়া কথা বললেন কেন?। এরপর নুরুল হুদা মাইক নিয়ে বলেন, গত দু’বছর ধরে একই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।

একপর্যায়ে সভাপতি সভা শেষ করে দেন।