২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের তাণ্ডব: পটিয়া সরকারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পটিয়া সরকারি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা রোববার এইচএসসি ভর্তিতে কোটা না পেয়ে কলেজে তাণ্ডব চালানোর পর এ ঘোষণা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল মান্নান ভুঁইয়া কলেজের অপর কর্মকর্তা হোসেন আহম্মেদ এ সময় ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আহত হন। সন্ত্রাসীরা কলেজ অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষ এবং প্রশাসনিক ভবনে ভাংচুর চালায়। এইচএসসি পর্যায়ে অপেক্ষমান তালিকায় যখন ভর্তির প্রক্রিয়া চলছিল ঠিক সেই মুহূর্তে এই ঘটনা ঘটে। ছাত্রদল কর্মীরা এসময় ১৫০টি আসনে নিজেদের পছন্দ মত ভর্তির দাবি করে। কলেজ কর্তৃপক্ষ এতে সম্মত না হওয়ায় তারা এই তাণ্ডব চালায়।