সোমবার রাজধানীর ১৪ স্থানে সিপিবির মানববন্ধন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হ্রাস, বোমাবাজি নির্মূলসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর শাখা সোমবার বিকেলে রাজধানীর ১৪ টি স্থানে মানববন্ধনের ডাক দিয়েছে।
অবদুল্লাপুর-উত্তরা, নাখালপাড়া রেলগেট বাজার-তেঁজগাও, উত্তর বাড্ডা বাজার, শান্তিনগর বাজার, টাউন হল বাজার-মোহাম্মদপুর, মুসলিম বাজার-পল্লবী, নিউ মার্কেট, ঝিগাতলা কাঁচাবাজার-ধানমন্ডি, সাভার বাজার বাসষ্ট্যান্ড, শনিরআখড়া বাজার-শ্যামপুর, কচুক্ষেত বাজার-কাফরুল, সূত্রাপুর, মিরপুর ও কামরাঙ্গীর চর বাজারে সোমবার বিকেল ৫টা থেকে ৬ টা পর্যন্ত এই মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে পার্টি সূত্র জানায়।
