মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের বয়সসীমা ৬৫ করার সুপারিশ
জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি শনিবার সরকারি চাকুরিতে কর্মরত মুক্তিযোদ্ধা চাকরিজীবীদের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার সুপারিশ করেছে।
সংসদ ভবনে শনিবার অনুষ্ঠিত কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বিচারক ও পিএসসি চেয়ারম্যানের বয়সসীমা বৃদ্ধির সুপারিশসহ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জানান, প্রস্তাবটি বাস্তবায়ন সরকারের বিবেচনাধীন রয়েছে। বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত তাবানী বেভারেজ কোম্পানিতে ২০০৪-০৫ অর্থবছরে ৫ দশমিক ২ কোটি টাকা ক্ষতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। এর আগে এ কোম্পানিটি লাভজনক প্রতিষ্ঠান ছিল।
এর আগে সংসদীয় স্থায়ী কমিটির একটি তদন্ত কমিটি জনশক্তি খাতে দুর্নীতি এবং জ্বালানি ও অন্যান্য খাতে অপব্যবহারের সাথে জড়িতদের খুঁজে বের করে এখাতগুলোকে কীভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য ডা. মো. ছালেক চৌধুরী এবং এমএম শাহীন বৈঠকে অংশগ্রহণ করেন।
