বিভাগীয় বিশেষ বিচারক রেজাউল করিম চুন্নুর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
বিএনপির রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক রেজাউল করিম চুন্নুর বিরুদ্ধে সাত দিনের মধ্যে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্যে মঙ্গলবার সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জের একটি বেসরকারি কলেজের শিক্ষক শরীফ আহমেদ সাদী অ্যাডভোকেট ইনায়েতুর রহিমের মাধ্যমে বিচার চেয়ে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রাারের কাছে লিগ্যাল নোটিশ পাঠায়।
আবেদনকারি নোটিশের মাধ্যমে জানান, চুন্নু এখন কিশোরগঞ্জে বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিচ্ছেন এবং নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ সদর থানার প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন, চুন্নু স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং কর্মীদের মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। যার মাধ্যমে তিনি সরকারি চাকুরি (আচরণ) আইন, ১৯৭৯ ভঙ্গ করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় চুন্নুর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া না হলে এবং নোটিশ পাওয়ার সাত দিন অতিবাহিত হলে এ ব্যাপারে হাইকোর্টে একটি রিট আবেদন করা হবে।
আগস্টের ৩ তারিখ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের কাছে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ায় চুন্নুকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এম ইনায়েতুর রহিম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তারা সরকারের কাছ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাননি।
