২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদে নারী আসনে বিএনপির মনোনয়নের জন্যে ২১৯ জনের আবেদনপত্র সংগ্রহ

জাতীয় সংসদে নারী আসনে দলীয় প্রার্থী হওয়ার প্রত্যাশায় সোমবার ৬৪ জন বিএনপি নেত্রী মনোনয়নের জন্যে আবেদনপত্র সংগ্রহ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বিএনপি’র মনোনায়ন পাওয়ার জন্যে এ পর্যন্ত ২১৯ জন আবেদনপত্র সংগ্রহ করেছেন এবং তাদের ৩৪ জন দলীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। সোমবার ছিল আবেদনপত্র উত্তোলন ও জমা দানের দ্বিতীয় দিন এবং এ প্রক্রিয়া ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের প্রেক্ষিতে বিএনপির সংসদীয় কমিটি সাক্ষাতকারের ভিত্তিতে ২৭ আগস্ট তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবে।

বিএনপির দলীয় কার্যালয়ে মনোনায়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার জন্যে নারী নেতা এবং তাদের সমর্থকদের ভিড় অব্যাহত ছিল।

নির্বাচন কমিশন ২ আগস্ট তফসিল ঘোষণাকালে জানায়, নারী আসনে ভোট গ্রহণ করা হবে ৬ সেপ্টেম্বর।