২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বঙ্গবন্ধুর কোনও খুনিকে ক্ষমা করেনি: মোর্শেদ খান

পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান বলেছেন, সরকার বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমা করেনি এবং যুক্তরাষ্টের সাথে অপরাধী বিনিময় চুক্তির কোনও ব্যতিক্রম ঘটায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সোমবার সারদেশ জুড়ে যখন শোক দিবস পালিত হচ্ছে সে সময় পররাষ্ট্র মন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেন, এই হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি ন্যাক্কারজনক ঘটনা।

বঙ্গবন্ধু হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের অধিকাংশই আমেরিকায় আত্মগোপন করে আছে বলে অধিকাংশ লোকের ধারণা। তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও আওয়ামী লীগ তাদের ফিরিয়ে আনতে পারেনি।