রাজবাড়ীর আফড়ায় শোক দিবসের অনুষ্ঠান পণ্ড, আহত ১
রাজবাড়ি সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়ায় বিএনপি কর্মীরা বৃহস্পতিবার বঙ্গবন্ধুর শোক দিবস অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, সকাল ১০টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের পাশে আফড়ায় সাত/আট জনের একদল বিএনপি কর্মী মোটর সাইকেল যোগে এসে শোক দিবস আয়োজনকারীদের ওপর আকস্মিক হামলা চালায় এবং মাইক ও মঞ্চ ভাংচুর করে।
হামলাকারিদের ধারালো খুরের আঘাতে আকরাম (২৫) নামে এক যুবলীগ কর্মী আহত হয়। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণসহ শোক দিবসের সকল কার্যক্রম পণ্ড হয়ে যায়। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, কাজী কেরামত আলী এবং পৌর চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষি ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
