জোটের বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে আলেম সমাজের প্রতি শেখ হাসিনার আহ্বান
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি জামাত জোট সরকারের অত্যাচার নির্যাতন থেকে জাতিকে রক্ষার জন্য চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য দেশের আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সারাদেশের আলেম ওলামাদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সুধাসদনে সাক্ষাত করতে এলে তাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা এ আহ্বান জানান।
তিনি বলেন, বিএনপি জামাত জোট উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী ও খুনিদের মদদদাতা। জামাত ইসলামের জন্য রাজনীতি করে না। তারা রাজনীতি করে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। ধর্মভীরু মুসলামানদের ইসলামের নামে বিভ্রান্ত করছে তারা। দেশের আলেম ওলামা সমাজকেই এই প্রতারণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা বলেন, জোট সরকার বিনা বিচারে মানুষ খুন করছে। যা ইসলাম অনুমোদন করে না। এ ব্যাপারেও আলেম সমাজকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র না থাকায় এবং মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি মারাতœকভাবে ক্ষুণœ হচ্ছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আগষ্ট শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় এখনও কার্যকর হয়নি।
সাক্ষাত শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের শহীদদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মাওলানা আখতার হোসেন বোখারি, মাওলানা মোতাহার হোসেন, আলহাজ্ব আতাউর রহমান, মাওলানা বদরুজ্জামান, আবুল হাসান ও বদরুদ্দোজা।
