সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নারী কমিটি গঠিত হচ্ছে
বিরোধী দলীয় সমর্থক আইনজীবীদের ফোরাম সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) তার নারী গমিটি গঠনের উদ্যোগ নিযেছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, রোববার এক বৈঠকে এসএএসপি এ সিদ্ধান্ত নেয়।
অ্যাডভোকেট সাহারা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সম্পাদক এম ইনায়েতুর রহিম, মাসুদা রেহানা বেগম রোজী, খুরশিদা জোয়ার্দার, আম্বিয়া বুলবুল রেজা, রবিউল আলম বুদু, আজহারুল্লাহ ভূঁইয়া ও রফিকুল্লাহ হক মিয়া।
সূত্র জানায়, চলতি মাসের শেষ নাগাদ এসএএসপি নারী আইনজীবীদের একটি মহাসমাবেশ ডাক দেবে এবং সে সমাবেশের মধ্য দিয়ে নতুন কমিটি গঠিত হবে।
এসএএসটি’র আহবায়ক ব্যারিস্টার আমির-উল-ইসলাম, এর নেতা ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার সিদ্দিক আহমেদ ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু নারী কমিটি গঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
