২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপার ৫ শতাধিক নেতা কর্মীর যুবলীগে যোগদান

জাতীয় পার্টি (এরশাদ) ও যুব সংহতির পাঁচ শতাধিক নেতা কর্মী রোববার আওয়ামী যুবলীগে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলে তাদের স্বাগত জানিয়ে বলেন, দেশের জন্য এটি একটি ইতিবাচক দিক। জোট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ যোগদানকারীদের আহ্বান জানান।

মহিউদ্দিন আহমেদ মহি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম, সাইদ খোকন, নুরুন্নবী চৌধুরী শাওন এবং যোগদানকারীদের নেতা সুত্রাপুর থানা জাপার যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন।