সাবেক পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন আবদুল জলিল এমপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এক বিবৃতিতে নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীর্জা আবদুল কাদেরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়েরকৃত তিনটি মামলাকে ষড়যন্ত্রমূলক হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, মীর্জা আবদুল কাদের আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের ছোট ভাই হওয়ার কারণে বার বার তাকে জনৈক মন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে।
