হুদার নেতৃত্বে বিএনপি সমর্থক আইনজীদের পাল্টা সভা আহ্বান
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) শুক্রবারের মহাসমাবেশের পাল্টা কর্মসূচি হিসেবে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন বিএনপি সমর্থক আইনজীবীরা একই দিন হোটেল পূর্বানীতে জরুরী সাধারণ সভা ডাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য এ জরুরী সভায় বিজেএএফ’র কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দেওয়াসহ ‘গুরুত্বপূর্ণ’ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানায়। ওইদিন সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে বিজেএএফ’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
